HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৭
বডিতে ব্যবহার করা বিভিন্ন ট্যাগসমুহ
আসসালামু-আলাইকুম ।
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম HTML HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৭ নিয়ে । এই সাইটের ফেসবুক পেইজে লাইক দিতে ভুলবেন না।
বাংলা টিউটোরিয়াল ফেসবুক পেজ
যারা আগের পর্ব দেখেন নাই তারা এখান থেকে দেখে নিতে পারেন।HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৩
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৪
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৫
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৬
পর্ব-০৭ এ যা যা থাকবেঃ
ডিলেট (Delete) ট্যাগের ব্যবহার
স্প্যান (Span) ট্যাগের ব্যবহার
কমেন্ট (Comment) ট্যাগের ব্যবহার
এড্রেস (Address) ট্যাগের ব্যবহার
আর্টিকেল (Article) ট্যাগের ব্যবহার
ডিফাইন (Define) ট্যাগের ব্যবহার
কীবোর্ড (Keyboard) ট্যাগের ব্যবহার
মার্ক (Mark) ট্যাগের ব্যবহার
কোটেশন(Quotation) ট্যাগের ব্যবহার
আন্ডারলাইন (Underline) ট্যাগের ব্যবহার
ডিলেট (Delete) ট্যাগের ব্যবহার
কোন লেখার মাঝ বরাবর কোন কাটা দাগ দেওয়ার জন্য ডিলেট ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগটি <del> দিয়ে শুরু এবং </del> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরনঃ
<html>
<head>
<title> Delete -Tag</title>
</head>
<body>
<p>My favorite color is <del>blue</del> red.</p>
</body>
</html>
কোডটুকু Delete.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
স্প্যান (Span) ট্যাগের ব্যবহার
কোন লেখায় বিভিন্ন কালার দেওয়ার জন্য স্প্যান ট্যাগটি ব্যবহার করা হয়। এই ট্যাগটি <span> দিয়ে শুরু এবং </span> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Span -Tag</title>
</head>
<body>
<p>My mother has <span style="color:blue">blue</span> eyes.</p>
</body>
</html>
কোডটুকু Span.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
কমেন্ট (Comment) ট্যাগের ব্যবহার
কমেন্ট অনেকটা সাইড নোটের মত। কোডিং লেখা থাকবে কিন্তু ব্রাউজারে দেখাবে না। এই কাজটি করার জন্য কমেন্ট ট্যাগটি ব্যবহার করা হয়। এই ট্যাগটি <!-- দিয়ে শুরু এবং --> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Comment -Tag</title>
</head>
<body>
<p>My mother has <span style="color:blue"> <!--------span tag start now--->
blue</span> eyes.
</p>
</body>
</html>
এখানে <!—এবং ---> এর মাঝে যা লিখবেন তা ব্রাউজারে দেখাবে না ।
এড্রেস (Address) ট্যাগের ব্যবহার
এই ট্যাগটি কোন এড্রেস লেখার সময় ব্যবহার করা হয়। এই ট্যাগটি <address> দিয়ে শুরু এবং </address> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Address -Tag</title>
</head>
<body>
<address>
Written by Md Al Arfin Rokon.<br>
Visit us at:<br>
www.bangla-tune.blogspot.com<br>
Box 564, Tangail<br>
Bangladesh
</address>
</body>
</html>
কোডটুকু Address.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
আর্টিকেল (Article) ট্যাগের ব্যবহার
কোন আর্টিকেল লেখার জন্য এই ট্যাগটি ব্যবহার করা থাকে। এই ট্যাগটি <article> দিয়ে শুরু এবং </article> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Article -Tag</title>
</head>
<body>
<article>
<h1>Google Chrome</h1>
<p>Google Chrome is a free, open-source web browser developed by Google, released in 2008.</p>
</article>
</body>
</html>
কোডটুকু Article.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
ডিফাইন (Define) ট্যাগের ব্যবহার
ডিফাইন ট্যাগটি কোন ডেফিনেশন লেখার সময় ব্যবহার করতে হয় । এই ট্যাগটি <dfn> দিয়ে শুরু এবং </dfn> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Define -Tag</title>
</head>
<body>
<p><dfn>HTML</dfn> is the standard markup language for creating web pages.</p>
</body>
</html>
কোডটুকু Define.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
কীবোর্ড (Keyboard) ট্যাগের ব্যবহার
পেইজের লেখাকে কীবোর্ড এর মত দেখাতে চাইলে কীবোর্ড ট্যাগটি ব্যবহার করতে পারেন । এই ট্যাগটি <kbd> দিয়ে শুরু এবং </kbd> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Keyboard -Tag</title>
</head>
<body>
<kbd>Keyboard input</kbd>
</body>
</html>
কোডটুকু Keyboard.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
মার্ক (Mark) ট্যাগের ব্যবহার
কোন বিশেষ লেখাকে মার্ক করে রাখার জন্য মার্ক ট্যাগটি ব্যবহার করা হয়। এটি এইচটিএমএল ৫ এ যোগ করা হয়েছে। এই ট্যাগটি <mark> দিয়ে শুরু এবং </mark> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Mark -Tag</title>
</head>
<body>
<p>Do not forget to buy <mark>milk</mark> today.</p>
</body>
</html>
কোডটুকু Mark.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
কোটেশন(Quotation) ট্যাগের ব্যবহার
কোন লেখায় কোটেশন ব্যবহার করতে চাইলে কোটেশন ট্ট্যাগটি ব্যবহার করতে হয়। এই ট্যাগটি <q> দিয়ে শুরু এবং </q> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরণঃ
<html>
<head>
<title> Quotation -Tag</title>
</head>
<body>
<p>WWF's goal is to:
<q>Build a future where people live in harmony with nature.</q>
We hope they succeed.</p>
</body>
</html>
কোডটুকু Quotation.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
আন্ডারলাইন (Underline) ট্যাগের ব্যবহার
পেইজে কোন লেখার নিচে আন্ডারলাইন করতে চাইলে এই ট্যাগটি ব্যবহার করতে হয়। এই ট্যাগটি <u> দিয়ে শুরু এবং </u> দিয়ে শেষ করতে হয় ।
উদাহরনঃ
<html>
<head>
<title> Underline -Tag</title>
</head>
<body>
<p>This is a <u>parragraph</u>.</p>
</body>
</html>
কোডটুকু Underline.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
আপনি যতটুকু শিখবেন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এই পর্বে কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আমার পক্ষে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব। পেইজটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন। নিচে শেয়ার করার জন্য বিভিন্ন অপশন আছে যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি।
আজ আর নয়। পরের পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় বন্দুরা।
ধন্যবাদ সবাইকে।
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৮
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৯
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১০
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১৩
No comments:
Post a Comment