HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৬
বডিতে ব্যবহার করা বিভিন্ন ট্যাগসমুহ
আসসালামু-আলাইকুম ।
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৬ নিয়ে । এই সাইটের ফেসবুক পেইজে লাইক দিতে ভুলবেন না।
বাংলা টিউটোরিয়াল ফেসবুক পেজ
যারা আগের পর্ব দেখেন নাই তারা এখান থেকে দেখে নিতে পারেন।
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৩
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৪
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৫
পর্ব-০৬ এ যা যা থাকবেঃ
কোড (Code) ট্যাগের ব্যবহার
এক্রোনিম (Acronym)ট্যাগের ব্যবহার
এডভাইজারি টাইটেল ট্যাগের ব্যবহার
মারকিউ (marquee) ট্যাগের ব্যবহার
সাবস্ক্রিপ্টেড (Subscripted) ট্যাগের ব্যবহার
সুপারস্ক্রিপ্টেড (Superscripted) ট্যাগের ব্যবহার
কোড (Code) ট্যাগের ব্যবহারঃ
কম্পিউটারের নিজস্ব কোড টেক্সটি আপনার ওয়েবপেইজে দেখানোর জন্য কোড ট্যাগটি ব্যবহার করা হয়। এই ট্যাগটি <code> দিয়ে শুরু এবং </code> দিয়ে শেষ করতে হয়।
উদাহরণঃ
<html>
<head>
<title>Code-Tag</title>
</head>
<body>
<code>We are Bangladeshi</code>
</body>
</html>
কোডটুকু code.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
এক্রোনিম (Acronym)ট্যাগের ব্যবহার
আপনি যদি চান আপনার ওয়েবপেইজের কোন বিশেষ শব্দের উপর মাউসের কার্সর নিলে তার সমন্ধে কিছু লেখা দেখা তাহলে আপনি এক্রনিম ট্যাগটি ব্যবহার করতে পারেন। এই ট্যাগটি <acronym> দিয়ে শুরু এবং </acronym> দিয়ে শেষ করতে হয়।
উদাহরণঃ
<html>
<head>
<title>Acronym-Tag</title>
</head>
<body>
<p>
The word <acronym title="hygiene Fit our body"> ‘hygiene’ </acronym> means the <br>
practice of keeping ourselves clean.
</p>
</body>
</html>
কোডটুকু acronym.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
‘hygiene’ লেখার উপর মাউসের কার্সর নিলে যদি hygiene Fit our body লেখাটি দেখায় তাহলে আপনার কাজটি সম্পুর্ণ হল ।
এডভাইজারি টাইটেল ট্যাগের ব্যবহারঃ
আপনি চাচ্ছেন কোন সম্পুর্ণ প্যারাগ্রাফের যেকোন যায়গায় মাউসের কার্সর নিলে যেন প্যারাগ্রাফের টাইটেলটি দেখায়। এই কাজটি করার জন্য আপনাকে এডভারজারি টাইটেল ট্যাগটি ব্যবহার করতে হবে।
উদাহরণঃ
<html>
<head>
<title>Advisery title-Tag</title>
</head>
<body>
<p title="About hygiene">
The word ‘hygiene’ means the practice of keeping ourselves clean. It also means to keep our home and work places clean. It is important for our good health. Hygiene is thought to be next to godliness. It is because we can not achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. Nobody likes an unclean person either. So we must follow the rules of hygiene. First we must keep our body clean.
</p>
</body>
</html>
কোডটুকু advisery.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আপনি বিভিন্ন লেখা লেখে চর্চা করুন।
মারকিউ (marquee) ট্যাগের ব্যবহার
আপনারা হয়তো বিভিন্ন অনলাইন পত্রিকার ওয়েবসাইটে দেখেছেন যে, কিছু নিউজ সবসময় বাম থেকে ডানে বা ডান থেকে বানে বা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে চলমান থাকে। আসলেই এই লেখাটি চলমান করার জন্য মারকিউ ট্যাগটি ব্যবহার করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন মারকিউ ট্যাগের কাজটা কি। এই ট্যাগটি <marquee>দিয়ে শুরু এবং </marquee> দিয়ে শেষ করতে হয়।
উদাহরণঃ
<html>
<head>
<title>Marquee-Tag</title>
</head>
<body>
<marquee direction="left" scrollamount="5">We are Bangladeshi</marquee>
<marquee direction="right" scrollamount="4">We are Bangladeshi</marquee>
<marquee direction="down"" scrollamount="3">We are Bangladeshi</marquee>
<marquee direction="up" scrollamount="2">We are Bangladeshi</marquee>
</body>
</html>
কোডটুকু marquee.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
এখানে ডিরেকশন বলতে বুঝানো হয়েছে যে লেখাটি কোন দিকে থেকে যাবে । স্ক্রোলেমাউন্ট দিয়ে বুঝানো হয় কতটুকু স্পীডে যাবে।
আউটপুটঃ
সাবস্ক্রিপ্টেড (Subscripted) ট্যাগের ব্যবহারঃ
কোন লেখার বেসের সাথেই কিছুটা নিচে যে লেখা থাকে (যেমন H2O) তা লেখার জন্য এই (Subscripted) ট্যাগের ব্যবহার করা হয়। এই ট্যাগটি <sub> দিয়ে শুরু এবং </sub> দিয়ে শেষ করতে হয়।
উদাহরণঃ
<html>
<head>
<title>Subcripted-Tag</title>
</head>
<body>
H<sub>2</sub>O
</body>
</html>
কোডটুকু sub.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
সুপারস্ক্রিপ্টেড (Superscripted) ট্যাগের ব্যবহারঃ
কোন লেখার বেসের সাথেই কিছুটা উপরে যে লেখা থাকে (যেমন X2+Y2) তা লেখার জন্য এই (Subscripted) ট্যাগের ব্যবহার করা হয়। এই ট্যাগটি <sup> দিয়ে শুরু এবং </sup> দিয়ে শেষ করতে হয়।
উদাহরণঃ
<html>
<head>
<title>Supercripted-Tag</title>
</head>
<body>
X<sup>2</sup>+Y<sup>2</sup>
</body>
</html>
কোডটুকু sup.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
আপনি যতটুকু শিখবেন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এই পর্বে কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আমার পক্ষে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব। পেইজটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন। নিচে শেয়ার করার জন্য বিভিন্ন অপশন আছে যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি।
আজ আর নয়। পরের পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় বন্দুরা।
ধন্যবাদ সবাইকে।
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৭
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৮
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৯
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১০
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১৩
No comments:
Post a Comment