HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৫
বডিতে ব্যবহার করা বিভিন্ন ট্যাগসমুহ
আসসালামু-আলাইকুম ।
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৫ নিয়ে । এই সাইটের ফেসবুক পেইজে লাইক দিতে ভুলবেন না।
বাংলা টিউটোরিয়াল ফেসবুক পেজ
যারা আগের পর্ব দেখেন নাই তারা এখান থেকে দেখে নিতে পারেন।HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৩
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৪
পর্ব-০৫ এ যা যা থাকবেঃ
প্যারাগ্রাফ (paragraph) ট্যাগের ব্যবহার
ব্রেক (Break) ট্যাগের ব্যবহার
ননব্রেক (Nonbreak) ট্যাগের ব্যবহার
হোয়াইট স্পেস (White Space) ট্যাগের ব্যবহার
এইচ আর (hr) ট্যাগের ব্যবহার
ব্লককোট (Blockquote) ট্যাগের ব্যবহার
প্যারাগ্রাফ (paragraph) ট্যাগের ব্যবহারঃ
কোন লেখাকে প্যারাগ্রাফ বা প্যারা আকারে লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। এটি <p> ট্যাগ দিয়ে শুরু এবং </p> ট্যাগ দিয়ে শেষ করতে হয়। একটি উদাহরণ দিলে ভালভাবে বুঝতে পারবেন।
উদাহরণঃ
<html>
<head>
<title>paragraph</title>
</head>
<body>
<p>
The word ‘hygiene’ means the practice of keeping ourselves clean. It also means to keep our home and work places clean. It is important for our good health. Hygiene is thought to be next to godliness. It is because we can not achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul. Nobody likes an unclean person either. So we must follow the rules of hygiene. First we must keep our body clean.
</p>
<p>
We should have a bath everyday and wash our hair regularly. This will keep the body and hair free from dirt and bacteria. Secondly, we should wash our clothes regularly. Dirty clothes give off bad smell and invite germs. We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. It is also important to wash our hands before meals and after using the toilet. We should brush our our teeth twice a day, after breakfast and supper. We must also cut our nails regularly. Our drinking water must be safe.
</p>
</body>
</html>
কোডটুকু লিখে paragraph.html নামে Save করে রান করান।
প্যারাগ্রাফে এলাইজনের(align) ব্যবহার হেডিং-এ এলাইজন এর মত একই। তাই আর লিখলাম না ।
এটি ব্যবহারের সিনট্যাক্স হচ্ছে-
<p align="center">
আপনার কাঙ্ক্ষিত লেখা এখানে
</p>
বেশি বেশি চর্চা করুন ।
ব্রেক (Break) ট্যাগের ব্যবহার:
কোন লেখা বা প্যারাগ্রাফে মাঝপথে ব্রেক দিয়ে নতুন লাইন শুরু করার জন্য এটি ব্যবহার করা হয় । এর কোন ক্লোজিং ব্রেক নেই। আপনি যেখানে ব্রেক দিতে চান সেখানে শুধু <br> বা </br> লিখুন।
উদাহরণঃ
<html>
<head>
<title>Break</title>
</head>
<body>
<p>
The word ‘hygiene’ means the practice of keeping ourselves clean.<br> It also means to keep our home and work places clean.<br> It is important for our good health. Hygiene is thought to be next to godliness.<br> It is because we can not achieve anything physically, mentally or spiritually if we are unclean in our body, mind and soul.<br> Nobody likes an unclean person either. So we must follow the rules of hygiene. First we must keep our body clean.
</p>
</body>
</html>
কোডটুকু break.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
ননব্রেক (Nonbreak) ট্যাগের ব্যবহার
কোন বাক্যের মাঝে কিছু স্পেস রাখতে চাইলে ননব্রেক ব্যবহার করতে হয়।
আপনি কোডিং করার সময় যতই স্পেস দেন না কেন আউটপুট কোন স্পেস দেখাবে না। এজন্য আপনাকে ননব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে।
উদাহরণঃ
<html>
<head>
<title>Non-break</title>
</head>
<body>
<p>
The word ‘hygiene’ means the practice of keeping ourselves clean.<br> It also means to keep our home and work places clean.<br>
</p>
</body>
</html>
কোডটুকু space.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
এখানে দেখতেই পাচ্ছেন যে word লেখার পরে একটু বেশি স্পেস এবং clean লেখার আগে অনেকখানি স্পেস আছে। কারণ এখানে ননব্রেক ব্যবহার করা হয়েছে। আপনারা বেশি বেশি করে চর্চা করুন ।
হোয়াইট স্পেস (White Space) ট্যাগের ব্যবহার:
ননব্রেকের পরিবর্তে আপনি হোয়াইট স্পেস ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে আপনি আপনার কোডিং এর লেখার মাঝে যত স্পেস দিবেন ব্রাউজারে ততটুকুই স্পেস দেখাবে।
উদাহরণঃ
<html>
<head>
<title>White Space</title>
</head>
<body>
<p>
<pre> The word ‘hygiene’ means the <br>
practice of keeping ourselves clean.</pre>
</p>
</body>
</html>
কোডটুকু white.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
এইচ আর (hr) ট্যাগের ব্যবহারঃ
আপনার ওয়েবপেইজে কোন আনুভূমিক রেখা দিতে চাইলে আপনি এইচ আর ট্যাগটি ব্যবহার করতে পারেন। ব্রেক ট্যাগটির মত এই ট্যাগেরও কোন ক্লোজিং ট্যাগ নেই।
উদাহরণঃ
<html>
<head>
<title>HR-Tag</title>
</head>
<body>
<hr align="center" size="20" width="600" color="blue">
</body>
</html>
কোডটুকু hr.html নামে সেভ করে ব্রাউজারে রান করুন ।
এখানে পুর্বেই এলাইজন সম্পর্কে জেনেছি। সাইজ ব্যবহারের কারন হচ্ছে আনুভূমিক রেখাটি সাইজে কত হবে তার জন্য। ব্যবহার করা হয়েছে ডান থেকে বামে কতটুকু জায়গা নিবে রেখাটি । আর ব্যবহার করা হয়েছে কারণ রেখাটি কোন রঙের হবে তা নির্দিষ্ট করে দেয়ার জন্য।
আউটপুটঃ
আপনারা বিভিন্ন কালার দিয়ে চর্চা করুন।
ব্লককোট (Blockquote) ট্যাগের ব্যবহারঃ
কোন ওয়েবপেইজে বিশেষ কোন উদ্ধৃতি ব্যবহার করার সময় ব্লককোট ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে । এই ট্যাগটি < blockquote>দিয়ে শুরু এবং < Blockquote> দিয়ে শেষ করতে হয়।
উদাহরণঃ
<html>
<head>
<title>Blockquote</title>
</head>
<body>
<blockquote>We are Bangladeshi</blockquote>
</body>
</html>
কোডটুকু blockquote.html নামে লিখে সেভ করে ব্রাউজারে রান করুন ।
আউটপুটঃ
আপনি যতটুকু শিখবেন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এই পর্বে কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আমার পক্ষে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব। পেইজটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন। নিচে শেয়ার করার জন্য বিভিন্ন অপশন আছে যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি।
আজ আর নয়। পরের পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় বন্দুরা।
ধন্যবাদ সবাইকে।
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৬
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৭
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৮
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৯
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১০
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১৩
No comments:
Post a Comment