HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১৩
মাল্টিমিডিয়ার ব্যবহারঃ
আসসালামু-আলাইকুম ।
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১৩ নিয়ে । এই সাইটের ফেসবুক পেইজে লাইক দিতে ভুলবেন না।
বাংলা টিউটোরিয়াল ফেসবুক পেজ
যারা আগের পর্ব দেখেন নাই তারা এখান থেকে দেখে নিতে পারেন।HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৩
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৪
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৫
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৬
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৭
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৮
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৯
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১০
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১২
পর্ব-১৩ এ যা যা থাকবেঃ
ভিডিও প্লে
ভিডিও অটো প্লে
অডিও প্লে
মাল্টিমিডিয়ার ব্যবহারঃ
পেইজে কোন ভিডিও বা অডিও প্লে করতে চাইলে আমরা মাল্টিমিডিয়া ব্যভার করে থাকি।
ভিডিওঃ
বর্তমানে অনেক ফরম্যাটের ভিডিও আছে। যেমন- .mpg,.mpeg, .avi, .wmv, .mov, .rm, .ram, .swf, .flv, .ogg, .webm, .mp4 ইত্যাদি ।
এদের মধ্যে কিছু ফরম্যাট এইচটিএমএল-৫ এ সাপোর্ট করে না।
যেসব ফরম্যাট সাপোর্ট করে সেগুলো হচ্ছে-
.mp4, .webm, .ogg
এটি ট্যাগ দিয়ে শুরু এবং ট্যাগ দিয়ে শেষ করতে হয়।কিভাবে ব্যবহার করতে হবে তা একটি উদাহরণ দিয়ে বুঝানো হচ্ছে।
উদাহরণঃ
<html>
<head>
</head>
<body>
<video width="320" height="240" controls>
<source src="2.mp4" type="video/mp4">
Your browser does not support the video tag.
</video>
</body>
</html>
কোডটুকু লিখে video.html নামে সেভ করে ব্রাউজারে রান করুন।যে ফোল্ডারে এই কোডটি সেভ করেছেন সেখানে 2 নামে একটি ভিডিও রাখুন।
ভিডিও অটোপ্লে-
ভিডিও অটোপ্লে করতে control এর পরিবর্তে autoplay লিখুন।উদাহরণঃ
<html>
<head>
</head>
<body>
<video width="320" height="240" autoplay>
<source src="2.mp4" type="video/mp4">
Your browser does not support the video tag.
</video>
</body>
</html>
কোডটুকু লিখে auto.html নামে সেভ করে ব্রাউজারে রান করুন।যে ফোল্ডারে এই কোডটি সেভ করেছেন সেখানে 2 নামে একটি ভিডিও রাখুন।
অডিওঃ
.mid, .midi, .rm, .ram, .wma, .aac, .wav, .ogg, .mp3, .mp4 ইত্যাদি।
এদের মধ্যে কিছু ফরম্যাট এইচটিএমএল-৫ এ সাপোর্ট করে না।
যেসব ফরম্যাট সাপোর্ট করে সেগুলো হচ্ছে-
.mp3, .wav, .ogg
এটি ট্যাগ দিয়ে শুরু এবং ট্যাগ দিয়ে শেষ করতে হয়।কিভাবে ব্যবহার করতে হবে তা একটি উদাহরণ দিয়ে বুঝানো হচ্ছে।
উদাহরণঃ
<html>
<head>
</head>
<body>
<audio controls>
<source src="1.mp3" type="audio/mpeg">
Your browser does not support the audio element.
</audio>
</body>
</html>
কোডটুকু লিখে audio.html নামে সেভ করে ব্রাউজারে রান করুন।যে ফোল্ডারে এই কোডটি সেভ করেছেন সেখানে নামে একটি ভিডিও রাখুন।
আপনি যতটুকু শিখবেন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এই পর্বে কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আমার পক্ষে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব। পেইজটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন। নিচে শেয়ার করার জন্য বিভিন্ন অপশন আছে যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি।
আজ আর নয়। পরের পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় বন্দুরা।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment