Pages

Monday, April 4, 2016

HTML -বাংলা টিউটোরিয়াল পর্ব- ০১

HTML বাংলা ধারাবাহিক টিউটোরিয়াল


আসসালামু-আলাইকুম। আমি মোঃ আল আরফিন রোকন আজ আপনাদের জন্য HTML এর উপর বাংলা ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি।অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি HTML সম্পর্কে যা শিখতে পেরেছি তাই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। বিশেষ করে W3Schools ওয়েব সাইটের কথা না বলে পারলাম না। এই সাইটটি আমাকে শিখতে অনেক সাহায্য করেছে। আপনারাও চাইলে এখান থেকে শিখতে পারেন। কিন্তু আমরা অনেকেই ইংরেজি তেমন বুঝতে পারি না। তাই আমি বাংলায় HTML সম্পর্কে লিখতে বসলাম। এটা আমার প্রথম টিউটোরিয়াল তাই কোন ভুল হলে ক্ষমা করবেন এবং ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো । আমার টিউটোরিয়াল কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এতে বুঝতে কোন সমস্যা হলে তাও জানাবেন। আমি তা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নতুন পোষ্টের জন্য আমার ফেসবুক পেইজে লাইক দিতে পারেন ।


HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০১


পর্ব-০১ এ যা যা পাবেন-


এইচটিএমএল (HTML) কি?
কেন এইচটিএমএল (HTML) শিখব?
এইচটিএমএল (HTML) শিখতে কি কি দরকার?
ওয়েবপেইজে এইচটিএমএল (HTML) কতটা গুরত্বপুর্ণ

এইচটিএমএল (HTML) কি?


এইচটিএমএল (HTML) হচ্ছে একধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ (Markup Lanuage) যা ওয়েবডকুমেন্টস (Web Documents) বা ওয়েবপেইজ (Webpage) তৈরি করার জন্য ব্যবহার করা হয়। HTML (Hypertext Markup Language) তৈরি করেন টিম বার্নাস লী । ১৯৯০ সালে NCSA কর্তৃক প্রথম HTML পরিচিতি লাভ করে। ১৯৯৭ সালে W3C HTML-এর 3.2 Version প্রকাশিত করেন। আরো বিস্তারিত জানতে চাইলে উইকিপিডিয়া থেকে জানতে পারেন।
এইচটিএমএল (HTML) এর কিছু বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল-
১। এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language.
২। Markup Language হচ্ছে markup tags এর সেট ।
৩। HTML tags এর সাহায্যে ডকুমেন্টস বর্নণা করা হয় ।
৪। প্রত্যেকটি HTML Tag ভিন্ন ভিন্ন ডকুমেন্টস বর্নণা করে ।
প্রত্যেকটি ওয়েবপেইজ তৈরির মূল ভিত্তি হচ্ছে এইচটিএমএল (HTML) . ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেবিলোপার হতে চাইলে এটি শেখার কোন বিকল্প পন্থা নেই। তো বুঝতেই পারতেছেন যে এর গুরত্ব কত। তবে এটি এতো দরকারি হলেও শিখতে গেলে খুব সহজ মনে হবে। কিন্তু এটিকে শুধু রিডিং-এর মত পড়ে মুখস্থ করে কোন লাভ নেই কেননা এইচটিএমএল সম্পুর্ণ আপনার চর্চার উপর নির্ভর করে। যে যত বেশি চর্চা করবে সে তত বেশি অভিজ্ঞ হতে পারবে । তাই বলছি যতটুকু শিখবেন তা প্রচুর পরিমানে চর্চা করবেন।

কেন এইচটিএমএল (HTML) শিখব?

বর্তমানে এইচটিএমএল এর গুরত্ব অপরিসীম। যেকোন ওয়েবপেইজ বা ওয়েব ডকুমেন্টস তৈরি করা, ওয়েবপেইজের বিভিন্ন কন্টেন্টসকে সুবিন্যস্তভাবে সাজানো, পেইজের বিভিন্ন আউটলুক দেওয়া এসব কাজ করা হয় এইচটিএমএল এর সাহায্যে। এক কথায় বলা যায় এইচটিএমএল এর মূল লক্ষ্য হচ্ছে ওয়েবপেইজ তৈরি করা যা বিভিন্ন ওয়েব ব্রাউজারে দেখানো হয়। এজন্যই এইচটিএমএলকে ওয়েবপেইজ তৈরির মূল ভিত্তি হিসেবে ধরা হয়।


এইচটিএমএল (HTML) শিখতে কি কি দরকার?


এইচটিএমএল শেখার জন্য যা যা লাগবে তা হলো-
কম্পিউটার
টেক্সট এডিটর
ওয়েব ব্রাউজার
কম্পিউটারঃ
কম্পিউটার সম্পর্কে আমরা সবাই জানি। তাই কিছু লিখলাম না।
টেক্সট এডিটরঃ
আপনি বিভিন্ন ধরনের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। তবে নোটপ্যাড নামে একটি টেক্সট এডিটর আপনার পিসিতে অটোম্যাটিক থাকে । চাইলে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া নোটপ্যাড ++ আপনি নেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কিছু আডভান্সড লেভেলের টেক্সট এডিটর আছে চাইলে ব্যবহার করতে পারেন যেমন- অ্যাডোবি ড্রিমওয়েভার, এইচটিএমএল কিট, কোডেক এডিটর, সাবলাইন ইত্যাদি। তবে নতুন অবস্থায় নোটপ্যাড বা নোডপ্যাড ++ ব্যবহার করাই ভাল।
ওয়েব ব্রাউজারঃ
এইচটিএমএল কোডকে রান করে দেখার জন্য অবশ্যই আপনাকে যেকোন একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। বর্তমানে বিভিন্ন রকম ব্রাউজার পাওয়া যায় যেমন- ইন্টার্নেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রম, সাফারি ইত্যাদি।

ওয়েবপেইজে এইচটিএমএল (HTML) কতটা গুরত্বপুর্ণ


আসলে শুধুমাত্র এইচটিএমএল শিখলেই সম্পুর্ণ ওয়েব সাইট বানানো সম্ভব না। ওয়েব সাইট ডিজাইন করার জন্য আপনাকে আরোও সিএসএস জানতে হবে। চিন্তার কারন নেই আমি পরবর্তিতে সিএসএস এর উপরও টিউটোরিয়াল করবো । মোট কথা হচ্ছে এইচটিএমএল এর কাজ হচ্ছে শুধুমাত্র ওয়েব পেইজ বানানো আর সিএসএস এর কাজ হচ্ছে পেইজের লুকিং সুন্দর করা। আপনি এইচটিএমএল দিয়ে পেইজ বানালেন আর তার লুকিং ভাল হলো না তাইলে তো কাজ হইলো না। লুকিং ভাল করাই হচ্ছে সিএসএস এর কাজ।
আপনি যতটুকু শিখবেন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এই পর্বে কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আমার পক্ষে যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব। পেইজটি শেয়ার করতে ভুলবেন না। নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন। নিচে শেয়ার করার জন্য বিভিন্ন অপশন আছে যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি।

আজ আর নয়। আগামি পর্বে আমরা কোডিং করা শুরু করব।
এই সাইটের ফেসবুক পেইজে লাইক দিতে ভুলবেন না ।
বাংলা টিউটোরিয়াল ফেসবুক পেইজ
পরের পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় বন্দুরা।
ধন্যবাদ সবাইকে।

HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৩
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৪
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৫
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৬
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৭
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৮
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-০৯
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১০
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১১
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১২
HTML বাংলা টিউটোরিয়াল পর্ব-১৩

No comments:

Post a Comment